
হাসনাত তুহিন ফেনী:- ফেনীর দাগনভূঞা উপজেলা সাব রেজিস্টার মো:অকিল উদ্দিন (আপেল) সপ্তাহে দুই-তিন দিন অফিস করেন। ওই কর্মকর্তা সপ্তাহের বাকি দিনগুলো অনুপস্থিত থাকেন। কর্মস্থলে যোগদানের পর থেকেই তিনি এভাবে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার (২০ অক্টোবর) সাংবাদিক মফিজুর রহমান কে সাথে নিয়ে সরেজমিনে সাব রেজিস্টার কার্যালয়ে গিয়ে খোঁজ নিলে এর সত্যতাও পাওয়া যায়। গত বৃহস্পতিবার গিয়েও তাকে অফিসে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটি নিয়ে গ্রামের বাড়ি গাজীপুরে গেছেন বলে জানান।
তার কক্ষের পাশে বসা অফিস সহকারী আবু নছর বলেন, ‘স্যার অসুস্থ। এ কারণে অফিসে আসেননি। এ ব্যাপারে জেলা রেজিস্টার সালাউদ্দিন আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি তার রবিবারের ছুটির কথা জানেন না। তবে তিনি বৃহস্পতিবার ছুটিতে ছিলেন বলে জানান।
প্রতি সপ্তাহে তিনি তিনদিন অফিস করেন এমন তথ্য জানালে জেলার রেজিস্টার বলেন, ইতিপূর্বে তিনি অন্য জায়গায় ডেপুটেশনে দুইদিন ছিলেন তাও অনেক আগে এখন তো তিনি প্রতিদিন অফিস করেন।
সাংবাদিকরা অফিসে এসেছে এমন তথ্য পেয়ে রবিবার বেলা ২টায় সাব রেজিস্টার মো. অকিল উদ্দিন তার অফিসের পিয়ন দিয়ে আগে থেকেই তৈরি করা একটি ছুটির আবেদন জেলা রেজিস্ট্রার অফিসে পাঠান।
এ সময় জেলা রেজিস্ট্রার বলেন, দাগনভূঞা উপজেলা সাব রেজিস্টার অসুস্থজনিত ছুটিতে আছেন। তিনি আপেলের দস্তখতকৃত ছুটির আবেদন প্রতিবেদককে সরবরাহ করলেও তা কার্যত আগেকার কোনো এক সময়ের ছুটির আবেদন ছিল।
তিনি এ সময় আরও বলেন, এর আগে সাব রেজিস্টার মো. অকিল উদ্দিন (আপেল ) ছাগলনাইয়া ও লেমুয়াতে ডেপুটেশনে ছিলেন। তবে কখন ছিলেন এই তথ্য তিনি জানাননি।
এ ব্যাপারে দাগনভূঞা উপজেলার কয়েকজনের দলিল লেখকের সাথে কথা বললে তারা নাম প্রকাশ না করা শর্তে জানান, সাব রেজিস্টার এখানে যুক্ত হওয়ার পর থেকে তিনি সপ্তাহে তিন দিন অফিস করেন। তার বাড়ি গাজীপুর বিদায় তিনি বুধবার চলে যান ও সোমবার আসেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...