
সাদিকুর রহমান, সিলেট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারীতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩০টি বালু উত্তোলনকারী নৌকাসহ ২জন বালু শ্রমিককে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত জাফলং ইসিএভুক্ত এলাকার জাফলং ব্রীজ পয়েন্ট, জাফলং চা বাগান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় নির্বিচারে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মোট ১০টি ইঞ্জিন নৌকা, ২০টি বার্কি নৌকা ও বালু লোডিং-আনলোডিং কাজে ব্যবহৃত লোহার ২ টি পুলি জব্দ করা হয়। অভিযানকালে ১টি নৌকার ২ জন শ্রমিককে আটক করা হয়।
তারা হলেন, গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের বলেশ্বর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে মোঃ আব্দুল মতিন (৩৫) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুল আমিন (২২)।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, জাফলং চা-বাগানের নদী তীরবর্তী মাটি ও বালু শ্রমিক দিয়ে কেটে সেগুলো জাফলংয়ের নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় স্তুপ করে রাখা হয়েছে।
স্তুপীকৃত বালু ও পাথর পরিমাপ করতে প্রশাসনের পক্ষ থেকে সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এদিকে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি উপজেলার চোরাচালানের হটস্পট রাধানগর বাজার ও জাফলং চা-বাগান এলাকায় সেনাবাহিনী ও পুলিশসহ সম্মিলিত টহল অভিযান পরিচালনা করা হয়েছে।
বালু ও পাথর উত্তোলন প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি উপজেলার চোরাচালানের হটস্পট রাধানগর বাজার ও জাফলং চা-বাগান এলাকায় সেনাবাহিনী ও পুলিশসহ সম্মিলিত টহল অভিযান পরিচালনা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...