
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জ: মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুস শহীদ গ্রেফতার হওয়ার খবরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।
এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, মো. আবুল হোসেন ও কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুলির নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে।
বক্তারা বলেন, বিগত ৩২ বছর ধরে আব্দুস শহীদ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলো। বিগত নির্বাচন গুলোতে ক্ষমতার দাপটে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয় আব্দুস শহীদ ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীমঙ্গল- কমলগঞ্জের মানুষকে জিম্মি করে অনৈতিকভাবে সম্পদের পাহাড় গড়েছেন।
এ সময় তারা আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে আব্দুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...