
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল নভেম্বর (০১) শুক্রবার সন্ধায় ধামইরহাট এম এম সরকারি ডিগ্রী কলেজ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।
এ সময় পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী মোসাঃ সামিনা পারভিন পলি, বিএনপি নেতা আলহাজ্ব মো. হানজালা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রহুল আমিন, যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য শামীম কবির মিল্টন, এম এ ওয়াদুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর কৃষকদল নেতা রিপন প্রমুখ।
আগামি ১৬ নভেম্বর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতি পদে মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক পদে আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ও আব্দুর রহমান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন এতে পূর্নাঙ্গ সমর্থন প্রদান করেন সাবেক এমপি সামসুজ্জোহা খান।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...