শেরপুরে শতাধিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ , ৩ নভেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

শাহরিয়ার মিল্টন,শেরপুর : চলতি রবি মৌসুমে সরিষা, গম, চীনাবাদাম ও বিভিন্ন শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর ) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে শতাধিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হযরত আলীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া।

এসময় অন্যানোদের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তিসহ প্রমূখ।

বক্তব্য শেষে শেরপুর সদরের ক্ষুদ্র ও প্রান্তীক শতাধিক কৃষকদের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি বিতরণ করা হয়।