
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে বিষ্ফোরক ও মারামারি মামলায় যুবলীগ ও আওয়ামীলীগের ২ নেতাকে আটক করেছে থানা পুলিশ। গতকাল ৩ নভেম্বর রবিবার আনুমানিক রাত সাড়ে ০৯ টায় উপজেলার টিএন্ডটি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, দক্ষিন চকযদু গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ মাহবুব আলম বাপ্পি (৩৫) ও রসপুর গ্রামের আজিজুর ইসলামের ছেলে খেলনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সেকেন্দার আলী (৪০)।
এ বিষয়ে ধামাইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, ‘গত ৫ অক্টোবর শনিবার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে মারামারির ঘটনায় একই ইউনিয়নের জোতরাম গ্রামের রাজু হোসেন নামের একজন বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।
মারামারি ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলা (নম্বর ০৬) এবং আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...