
পাইকগাছায় মুক্তিযোদ্ধা’কে মারপিটের ঘটনাটি মিথ্যা দাবী সহ উক্ত ঘটনায় পত্র পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শেখ মোস্তফা জামান।
সোমবার সকাল ১১ টায় শেখ মোস্তফা জামান প্রেসক্লাব পাইকগাছা কার্যলয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বলেন, ইং ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে হালিমা খাতুনের নিকট হইতে রামনাথপুর মৌজার ৩৮৬ নং খতিয়ানের ৮৭ ও ৯০ দাগ হইতে মোট ৪৭.৮০ শতক জমি কোবলা দলিলমূলে খরিদ করিয়া শান্তিপূর্ণভাবে ভোগদখল করিয়া আসিতেছি।
এবং ক্রয়কৃত জমির পার্শ্ববর্তী আইলের জমির মালিক শেখ জামাল হোসেনকে আমি হালিমা খাতুনের নিকট হইতে জমি ক্রয়ের বিষয়টি অবগত করলে তিনি কোনো আপত্তি ছাড়াই উক্ত জমি ক্রয় করিতে আমাকে সম্মতি প্রদান করেন। যাহা শেখ জামাল হোসেন স্বাক্ষরিত প্রতিবেদন আমার নিকট সংরক্ষিত রয়েছে।
এমতাবস্থায় চলতি বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে আমি আদালত থেকে নোটিশ মারফত জানতে পারি, শেখ জামাল হোসেন পাইকগাছা বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে আমার বিরুদ্ধে জমি আমানতের মামলা দায়ের করেছেন। মামলা নং-দেওয়ানি ৫০/২৪ তারিখ।
বিষয়টি আমি অবগত হওয়ার পর, শেখ জামাল হোসেনের নিকট আমার নামে জমি আমানতের মিথ্যা মামলার বিষয়টি জানতে চাইলে তিনি খুব রাগান্বিত হয়ে আমাকে বলে তুমি জানো আমি কে?আমি একজন মুক্তিযোদ্ধা-তোমার যাহা জানার দরকার আদালতে যাও।
এছাড়াও তিনি মুক্তিযোদ্ধার দাপট দেখিয়ে আমাকে গালিগালাজ সহ থানায় নিয়ে ঝুলিয়ে রাখার হুমকি প্রদান করেন। পাশাপাশি তাহার কাছে থাকা পিস্তল বের করে আমাকে গুলি করার হুমকি প্রদান করেন। এসময়ে আমি চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি শুনিয়া বুঝিয়া আমাকে উদ্ধার পূর্বক শেখ জামাল হোসেনকে মামলাটি তুলে নেওয়ার পরামর্শ দেন। এসময়ে শেখ জামাল হোসেন ১০ দিনের মধ্যে মামলা তুলে নেওয়ার সম্মতি ও প্রতিশ্রুতি প্রদান করেন।
পরবর্তীতে শেখ জামাল হোসেন উক্ত মামলা না তোলায় গত ইং- ৩১/১০/২০২৪ তারিখ হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি ইট ভাটা সংলগ্নে তাহার সহিত আমার দেখা হইলে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মামলাটি তুলে নেওয়ার কথা বললে তিনি তাৎক্ষণিক উত্তেজিত হয়ে মামলা তুলবে না মর্মে আমাকে জানিয়ে দিয়ে স্থান ত্যাগ করেন।
এমতাবস্থায় পরবর্তীতে আমি জানতে পারি শেখ জামাল হোসেন পাইকগাছা থানায় ও সেনাবাহিনীর ক্যাম্পে আমার নামে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এবং সেই মিথ্যা অভিযোগের ভিত্তিতে খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় গত ইং- ৩ নভেম্বরে পাইকগাছা মুক্তিযোদ্ধাকে অবরুদ্ধ করে মারপিট শিরোনামে নিউজ প্রকাশ হওয়ায় আমার সামাজিক মানসম্মান ক্ষুন্ন হচ্ছে।
একারণে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি শেখ জামাল হোসেন একজন মামলাবাজ ও ভূয়ামুক্তিযোদ্ধা। একারণে আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সঠিক তদন্ত পূর্বক উক্ত মামলাবাজ ও ভূয়া-মুক্তিযোদ্ধার আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...