
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার হয়েছে। এ সময় দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে ৭৭৪ বোতল ৯ প্রকারের ভারতীয় মদ উদ্ধার করে। একটি মাইক্রোবাসযোগে মাদক কারবারিরা এই মদ নিয়ে যাচ্ছিল। পুলিশ ওই মাইক্রোবাস তল্লাসী করে এসব মাদক উদ্ধার করে।
এ সময় উপজেলার পূর্ব সমশ্চুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর ছনকান্দা গ্রামের জিয়ারুল হোসেনের ছেলে আলী হোসেন (২৬) নামে দুই মাদক কারবারীকে আটক করে।
নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন জানান, এ বিষয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-B এর ১(B) ২৫ D ধারায় মামলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...