
শাহরিয়ার মিল্টন, শেরপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ আগামী নির্বাচনে ৩শ আসনেই নির্বাচন করতে চায়। এজন্য সকলকে প্রস্তুতি নিতে হবে।
নির্বাচনের জন্য শেরপুরে তিনটি আসনে জামায়াতের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব সব আসনেই প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে। দায়িত্ব নিয়ে মানুষের আরও কাছাকাছি যেতে হবে। প্রতিটি মুহূর্ত মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে।
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এখনো পতিত সরকারের দোসররা সক্রিয়। জামায়াতকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করতে হবে। জনগণের সেবক হিসেবে জামায়াতের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতেই হবে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শেরপুর জেলা সদরের বাজিতখিলা আমির আলী অডিটোরিয়ামে জেলার সকল রুকনদের নিয়ে জেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২০২৫-২৬ সেশনে নতুন করে পুনরায় আমির নির্বাচিত হন মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড.সামিউল হক ফারুকীশপথ পাঠ করান শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, জেলার সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য আব্দুল আওয়াল, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...