
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইইউনিয়নে ডাউকি গ্রামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদুজ্জামান অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অটিজম এবং বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অটিজম এবং বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা বাড়াতে এ ক্রীড়া উৎসবের আয়োজন করে নেত্রকোণা ক্রীড়াসংস্থা।
জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইউএনও ইমদাদুল হক তালুকদার। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক দিপক চন্দ্র বিশ্ব শর্মা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন ইভেন্টে খেলাধুলা,আবৃতি ও সাংস্কৃতিক পরিবেশনায় অতিথিগন,অভিভাবকগণ ও দর্শকরা মুগ্ধ হয়। শেষে অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক সহযোগীতা আশ্বাস দেন ইউএনও ইমদাদুল হক তালুকদার।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন