
শাহরিয়ার মিল্টন, শেরপুর : পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় শেরপুরের নালিতাবাড়ীর ক্ষতিগ্রস্ত কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে কৃষি এবং শিক্ষা উপকরন বিতরণ করেছেন বাংলাদেশ কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি নামের একটি সংগঠন।
শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের টিডাব্লিউ অফিস ও পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি আটভাইপাড়া গ্রামের জামাল উদ্দিনের বাড়ির আঙ্গিনায় এসব সামগ্রী বিতরন করা হয়।
এতে ১২০ জন দরিদ্র অসহায় কৃষকের মাঝে মোট ১৫০ কেজি বারি-১৪ জাতের সরিষা বীজ, ১শ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ব্রী ধান- ৮৯ জাতের ধান বীজ ও ২শ জন স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে ১টি করে স্কুল ব্যাগ, খাতা কলম, পেন্সিল ও জুস বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির (কেএফএইচ) চেয়ারম্যান কৃষিবিদ মুহাম্মদ সামছুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য শামীমা মিলি, রফিকুল ইসলাম চৌধুরী রিপন, মো. শহিদুল ইসলাম ও সদস্য ড. মুহাম্মদ ইসহাক আলী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন