
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ সারা দেশের ন্যায় খাদ্য দ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের অস্থিরতা চলছে পাইকগাছা উপজেলার বিভিন্ন বাজারে। এরই ধারাবাহিকতায় কোনো পণ্যই বাড়তি দামে বিক্রি না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পাইকগাছা পৌরসভার বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
বুধবার সকাল ১০টায় উক্ত বাজার মনিটরিং কার্যক্রম অংশ হিসেবে বাজারের খুচরা বিক্রেতা, মুদি দোকান, মনিহারি দোকান, মাংশের দোকান, মাছ বাজার সহ কাঁচামাল বিক্রেতাদের মূল্য নিয়ন্ত্রণের লক্ষে সচেতন করেন ইউএনও মাহেরা নাজনীন।
এসময়ে তিনি মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ, ডিজিটাল ওজন মেশিন ব্যবহার নিশ্চিতকরণ এবং পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।
অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড অফিসার হাসিবুর রহমান, পেশকার ইব্রাহিম, আনসার সদস্য সহ স্থানীয় সুধীজন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...