
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছা থানা পুলিশের অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত আসামি সহ আরো একজন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। আটককৃত সকলকে শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের দিকনির্দেশনা মোতাবেক এসআই শামিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ইয়াকুব গাজীর ছেলে সাজাপ্রাপ্ত আসামি আজিজ গাজীকে আটক করে।
এছাড়াও একই রাতে উপজেলার হরিদাশকাটি থেকে এএসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে মোজাম্মেল হোসেনের ছেলে অজিয়ার রহমানকে সাজাপ্রাপ্তের দায়ে আটক করেছে।
অপরদিকে চাঁদখালী ইউনিয়নের গড়েরআবাদ গ্রামের মৃত ইনতাজ মোল্লার ছেলে লিয়াকত মোল্লা পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করা হয়।
এবিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সকল আসামিদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের