
খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী লিমিটেড (নিবন্ধন নং- চি/১৮৫৫৩৬/২০২২) এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৬ নভেম্বর ২০২৪) দুপুরে খাগড়াছড়ি শহরের শহীদ কাদের সড়কের অরুনিমা কমিউনিটি সেন্টারে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী সমিতির সভাপতি অনিমেষ খীসা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবসার, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি, মহিলা দলের সহ-সভাপতি সোনিয়া আকতার, এবং সংগঠনের সিনিয়র সদস্য এ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু।
সভায় তৃপ্তিময় চাকমা সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। সংগঠনের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইকবাল আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন, সংগঠনের সিনিয়র সদস্য মাহবুবুল আলম সবুজ এবং সদস্য মোহাম্মদ মুরাদ।
বক্তারা বনজদ্রব্য ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানে একসঙ্গে কাজ করার এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার