
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চার দিন পরে নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে।প্রসঙ্গত গত ১৬ তারিখ নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হরিয়ে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোন খোঁজ না পেয়ে (১৭ নভেম্বর) গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ- বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে পুলিশ লাশ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে, এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) খায়রুল বাসার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন