
গাইবান্ধার সুন্দরগঞ্জে নকলনবীশগণ এক দফাদাবীতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
রবিবার সকালে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের ৫১জন নকলনবীশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন।
চাকরি জাতীয় করণের এক দফাদাবী আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকলনবীশ) এসোসিয়েশনের বৈষম্য বিরোধী নকলনবীশ দাবী আদায় পরিষদ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন।
এ সময় বক্তব্য রাখেন- অফিসের নকলনবীশ এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, বিভিন্ন পদস্থ সদস্যগণের মধ্যে মাসুদ রানা, রূপালী বেগম, মিন্টু চন্দ্র প্রমূখ।
এব্যাপারে উপজেলা সবা-রেজিষ্ট্রার (উপ-নিবন্ধক) অহেদুল ইসলাম বলেন, ‘নকলনবীশদের চাকরি স্থায়ী করণের আন্দোলন। আমি মনে করি তাদের এ আন্দোলন যৌক্তিক। তবে, জনদুর্ভোগ সৃষ্টি করে, জনগণের হয়রাণীমূলক আন্দোলন আমরা সমর্থন করিনা।
নকলনবীশদের কাজ বালামের কপি করা এবং জাবেদা কপি করে জনগণের সরবরাহ করা। প্রতি পৃষ্ঠা তারা যে পারিশ্রমিক পায়, প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা হারে পায়। তাও আবার নিয়মিত না পাওয়ার কারণে তারা মানবেতর জীবনযাপন করে। আমরা সময়মতো বালাম পাইনা।
সে কারণে আমরা তাদেরকে বালাম সরবরাহ করতে পারিনা। যে কারণে তারা মাসের পর মাস কাজ বিহীন থাকে। তারা যদি যথাযথ কর্তৃপক্ষের নিকট এ বার্তা পৌঁছাতে পারে। সে অনুসারে তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করি।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের ৫’শ ১৬ সাব-রেজিস্ট্রী অফিসে কর্মরত ১৬ হাজার ২’শ ৪৬ নকলনবীশ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত