
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলতাফ মাহমুদ বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসাবে সম্মাননা পেয়েছেন।
গতকাল রবিবার খুলনা জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যান ও অপরাধ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তিনি প্রধান অতিথি জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনের নিকট থেকে উক্ত সম্মাননা গ্রহণ করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ওয়ারেন্ট তামিল সহ কর্মদক্ষতায় থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) আলতাফ মাহমুদ ওয়ারেন্ট তামিল করায় জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন।
সম্মাননা পাওয়া আলতাফ হোসেন বলেন, তিনি স্বীয় কর্ম এলাকায় আইন শৃংখলা সমুন্নত রাখতে ও বাংলাদেশ পুলিশ বিভাগের সুনাম অক্ষুন্ন এবং ধরে রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।এবং তাকে এ সম্মাননা প্রদান করায় তিনি জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...