
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৫নং বহরমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ আদমপুর গ্রামের বাসিন্ধা মোঃ নুর ইসলাম হাওলাদারকে (৬৬) পানিতে চুবিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোঃ কাইয়ুম কে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় ঢাকার গাজীপুর চৌরাস্তা থেকে র্যাবের সহযোগিতায় দশমিনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, গত ৩ নভেম্বর সকালে নেহাগঞ্জ এলাকার সেলিমের চায়ের দোকান থেকে নুর ইসলামকে ডেকে নিয়ে ব্রীজের ঢালে মারধর করে এ সময় নিজেকে বাঁচাতে বৃদ্ধ নুরুল ইসলাম পাশের ডোবায় ঝাঁপ দিলে তাকে পানির ভেতরে চুবিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নুর ইসলামের মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ছয়জনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার প্রধান আসামি আ. কাইয়ূমসহ অন্য আসামিরা ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিমের নেতৃত্বে একটি দল র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে কাইয়ূমকে গ্রেপ্তার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, গ্রেপ্তার হওয়া কাইয়ূমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। তাকে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...