
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের শ্রীবরদীর ডেউফা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন।
বুধবার (২৭ নভেম্বর) ভোরে সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের গারো পাহাড়ের কর্ণঝোড়ার ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার বিরুদ্ধে অভিযানন পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযানে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৪০ দিনের কারাদন্ড দেয়া হয় কর্ণঝোড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আকবর আলীকে (৫০)। এছাড়া কর্ণঝোড়া গ্রামের মুন্না মিয়া’র ছেলে ওয়াদুল আলী (২৪), মেঘাদল গ্রামের আ.গনির ছেলে জাহিদুল (৪০), বালিজুরি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫), কইলকান্দা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইদুল্লাহ (২৫) ও সাতানীপাড়া গ্রামের আল আমিনের ছেলে রাজু মিয়া (২০) প্রত্যেককে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতদের বুধবার জামালপুর কারাগারে পাঠানো হয়।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য সবাইকে অনুরোধ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...