
সাবেক সেনাপ্রধান শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম জানান।
রফিউদ্দিন আহমেদ রফিক খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য রুনু রেজা তাঁদের বোন।
তাজুল বলেন, রফিউদ্দিন রফিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যার মামলায় অভিযুক্ত। এছাড়া তাঁর বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দুটি নাশকতার মামলা আছে। গত ৩০ আগস্ট দায়ের করা দুই মামলার একটিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, রফিককে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছে থাকা অস্ত্রসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...