
ভারতের তেলেঙ্গানায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যমতে, বুধবার সকাল ৭টা ২৭ মিনিটে তেলেঙ্গানার মুলুগু জেলায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্রটি মাটি থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল।
হায়দরাবাদ, মুলুগু ও এর পার্শ্ববর্তী জেলার মানুষ এই ভূকম্পন অনুভব করেছেন। এরপরই সামাজিক মাধ্যমে ভূমিকম্পের মুহূর্তের বিভিন্ন ভিডিও শেয়ার করা শুরু করেন নেটিজেনরা।
তেলঙ্গানা ওয়েদারম্যান নামে এক এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, গত ২০ বছরে প্রথমবারের মতো তেলেঙ্গানায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
তেলেঙ্গানা সিসমিক জোন-২-তে পড়েছে। এর মানে হলো রাজ্যটি ভূমিকম্পের সর্বনিম্ন ঝুঁকিপ্রবণ অঞ্চলে রয়েছে। তারপরও আজ সেখানে ভূমিকম্প হলো।
ভারতে চারটি সিসমিক জোন রয়েছে। জোন-২ থেকে শুরু করে জোন-৬ পর্যন্ত। এর মধ্যে জোন-২ সর্বনিম্ন ঝুঁকিপ্রবণ এবং জোন-৬ সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...