
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরেরঝিনাইগাতীর সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৭৫ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ী ও একটি পিকআপসহলিমন সিমসাং (৩৫) নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার (৪ ডিসেম্ব) বিকেলে উপজেলার কাংশাইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে ওই শাড়ীসহ তাকে আটক করা হয়। আটক লিমনছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলাহয়, বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড়কিলোমিটার ভেতরে ঝিনাইগাতী উপজেলার ছোটগজনী এলাকায় অভিযান অবৈধভাবে ভারতীয়বিভিন্ন প্রকার শাড়ী অভিনব কায়দায় পাচারের চেষ্টা করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবিরঅধিনস্থ তাওয়াকুচা বিওপির বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে ১ হাজার ১৮৯ পিসভারতীয় শাড়ী ও একটি মিনি পিকআপসহ লিমন সিমসাংকে হাতেনাতে আটক করে।
উদ্ধারকৃত শাড়ীরমূল্য প্রায় ৭৫ লাখ এবং উদ্ধারকৃত পিকআপের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। লিমন ভারতথেকে অবৈধভাবে চোরাচালানী মাল সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল বলে জানায়বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত শাড়ী ওপিকআপসহ আটক আসামিকে ঝিনাইগাতী থানায়সোপর্দের প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...