
মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানান, খুব শিগগিরই অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন। একটা সময়ে পুরোপুরিই বন্ধ করে দেবেন।
অভিনেত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না। অনেকদিন কাজ করেছি, এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছেন তাদেরও দেখা উচিত।’
অহনার শোবিজাঙ্গন ছাড়ার খবরে ভক্তদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আবারও সংবাদমাধ্যমে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
তিনি বলেন, তার বক্তব্যে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বা ভক্তরা পুরো সাক্ষাৎকারটা না দেখেই বিভিন্ন মন্তব্য করেছে।
অহনা জানালেন আরও এক বিস্ফোরক তথ্য! অভিনেত্রীর শোবিজাঙ্গন ছাড়ার খবরে অনেক নেটিজেন নাকি দাবি করেছেন, তিনি প্রেগন্যান্ট।
বিষয়টি তুলে ধরে অহনা বলেন, ‘আমার কাজ কমিয়ে দেওয়ার খবরে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছে। এর মধ্যে কারো ধারণা, আমি প্রেগন্যান্ট। কেউ লিখেছেন, প্রেগন্যান্ট তো সেজন্য অভিনয় ছেড়ে দিচ্ছে। কেউ বলেছেন, বাচ্চাকাচ্চা নেবেন তো সে কারণেই এই সিদ্ধান্ত।’
অভিনেত্রী পরিষ্কার করলেন, ‘ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে। ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করা হবে।’
অভিনয় থেকে বিরতির নেওয়ার কারণ বিয়ের পরিকল্পনা কি না, এমন প্রশ্নে অভিনেত্রীর সরাসরি উত্তর- নাহ বিয়ে করছি না। কারণ প্রেম-ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। সে কারণে বিয়ে নিয়েও ভাবি না।
অহনা বলেন, ‘বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে। কিন্তু সে যখন বুঝেছে, আমি কিছু নিয়ে কষ্ট পেয়েছি , তারপর থেকে আর চাপ দিচ্ছেন না।’
সাম্প্রতিক সময়ে ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন অহনা। যেখানে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...