
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, “মাদক ছেড়ে খেলতে চল, স্লোগানে নড়াইলে মাদকবিরোধী প্রচারণা মূলক ফুটবল ম্যাচ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বিকাল ৩টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের আয়োজনে রূপগঞ্জের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি মোহাম্মদ জিসান আলী, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান।মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শকক আব্দুল মান্নান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তমাল ও বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়।
এ মাদক বিরোধী প্রচারণামূলক ফুটবল ম্যাচে নড়াইল ফুটবল দল ও লোহাগড়া ফুটবল দল অংশগ্রহণ করে। খেলায় নড়াইল ফুটবল দল ২-০ গোলে বিজয় লাভ করে।
আয়োজক ও বক্তারা বলেন,বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এ প্রচারনামূলক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি এ ধরনের প্রচারনামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের নির্দেশ
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের...
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা