
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়ায় ভাতিজার ঘুষিতে আবুল কালাম নামে এক চাচার মৃত্যু ঘটেছে। এঘটনায় শুক্রবার (৬ডিসেম্বর) উপজেলার আশুজিয়া ইউপির সিংহের গাও গ্রামে ঘটে। গতকাল শনিবার ভাতিজা লিটন মিয়াসহ তার মা ও স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে কেন্দুয়া থানার পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, সিংহের গাও গ্রামের নিহত আবুল কালাম তার ভাতিজাদের সাথে বাড়ি সামনে একটি যৌথ পুকুর রয়েছে। ওই পুকুর থেকে ঘটনার দিন বেলা ১১টার দিকে বীজ তলার জন্য পানি সেচ দিচ্ছিল ভাতিজা লিটন। এসময় পুকুর পানি কমে যাওয়ায় কিছু মাছ ধরছিল লিটন গংরা।
তা দেখে নিহতের স্ত্রী জুসনা আক্তার বাঁধা দিলে উভয়পক্ষের মাঝে কথার কাটাকাটি থেকে হাতাহাতির এক পর্যায়ে প্রতিপক্ষের ঘুষিতে নিহত আবুল কালাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম।
এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন,নিহতের মৃতদেহ সদর হাসপাতালেই ময়নাতদন্ত করা হবে। এঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে লিটন মিয়া (৩৫) সহ তার মা ও স্ত্রী আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। নিহতের পরিবার এখনও লিখিত অভিযোগ করেনি। ধৃতদের আসামী করা হলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...