
চট্টগ্রামে ইসকন সংগঠন কর্তৃক মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ইসকন সংগঠন কে নিষিদ্ধের দাবীতে ফরিদপুরের সালথার মাঝারদিয়া ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) বিকালে মাঝারদিয়া ওলামা পরিষদের উদ্যোগে কাগদী মুরাটিয়া আলহাজ্ব এম এ মজিদ উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কাগদী বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কাগদী বাজার জামে মসজিদ চত্বরের সামনে এসে সমাবেশ শেষ হয়।
মাঝারদিয়া ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মুফতি ডা.মহিবুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মাঝারদিয়া ওলামা পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মোস্তাফা কামাল,যুগ্ম সাধারণ সম্পাদক,মওলানা ওহিদুজ্জামান, বাংলাদেশ মানবকল্যান পরিষদের সাধারন সম্পাদক ও ওলামা পরিষদের প্রচার সম্পাদক কাজী কামরুজ্জামান,সহ প্রচার সম্পাদক, হাফেজ আবুল হাসান, হাফেজ মো: ইদ্রিস আলী,কাগদী শাহী জামে মসজিদ এর খতিব, মওলানা ওলিউল্লাহ, হাফেজ কারী মুস্তাকিম বিল্লাহ হাবিবী, হাফেজ আবুল হাসানসহ অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ ফরিদুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসকন কে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার খুনিদের বিচারের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন