
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার ধামইরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এর সহযোগিতায় দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান। জীবনের দুঃসময় অতিক্রম করে জয়ীতা হওয়ার করুন ঘটনা বর্ণনা করেন জয়ীতা জেসমিন আক্তার, জয়ীতা মরিয়ম বেগম এবং ২০১৩ সালের জয়ীতা মরিয়ম বেগম।
ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর ম্যানেজার ম্যানুয়াল হাঁসদা নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের নারীর সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলনের প্রতি গুরুত্ব আরোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...