
ভারতের ব্যাঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে ছুটে গিয়েছিলেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর মেয়ে দুয়াকে নিয়ে প্রথমবার মুম্বাইয়ের বাইরে যান সেদিনই। যদিও সেই কনসার্টে মেয়েকে রেখেই গিয়েছিলেন তিনি। এবার ফেরার পথে মেয়ে দুয়াকে সহ দেখা মিলল দিপীকার। সেই মুহূর্ত ছবি শিকারিরা ক্যামেরাবন্দি করতেই ভাইরাল সামাজিক মাধ্যমে।
এর আগে দিলজিতের অনুষ্ঠানে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টিশার্ট পরেছিলেন দীপিকা। এবার মেয়েকে সঙ্গে নিয়ে দিপীকাকে সাধারণ মায়েদের মতোই ঢিলেঢালা পোশাকে দেখা যায়। বলিউডের এই হার্থরব স্টাইলিশ কুইনও যে মাতৃত্বকালীন সময়ে সাধাসিধে, তার প্রমাণ দিলেন; এতে যেন নায়িকার লাবণ্যেও কমতি পড়েনি।
এদিন দীপিকার পরনে ছিল লম্বা, লাল কুর্তা ধরনের পোশাক। সাধারণ মহিলাদের মতো চেনা সাজেই খোঁপা বাঁধা, শুধু চোখে সানগ্লাসটিই আধুনিকতার ছোঁয়া; দুয়াকে কোলে আগলে নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন অভিনেত্রী। তবে কন্যার মুখ কোনোভাবেই দেখতে দিলেন না দীপিকা। মূলত ব্যাঙ্গালুরু থেকেই এদিন মুম্বাই ফিরলেন দীপিকা।
চলতি বছরে ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাদের সংসারে আসছে নতুন সদস্য। এরপর গত ৭ সেপ্টেম্বর তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি হন দীপিকা। এরপর ৮ সেপ্টেম্বর কোলে আসে কন্যাসন্তান- দুয়া পাড়ুকোন সিং।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...