
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় মাদক ব্যবসায়ী ছেলেকে আটকের সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে স্টোক করে মারা গেছেন মো. জাফর শেখ (৫৫) নামে এক ব্যক্তি।
গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া জাফর শেখ দিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে।
দিয়াপাড়া গ্রামের বাসিন্দারা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে দিয়াপাড়া গ্রামে সালথা থানা পুলিশ অভিযান চালিয়ে জাফর শেখের ছেলে জুবায়ের শেখকে (২৩) গাজা সহ আটক করে নিয়ে যায়।
জুবায়েরকে আটকের সময় তার বাবা জাফর শেখ পুলিশের ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পড়ে যেয়ে তিনি স্টোক করেন। এর আধা ঘন্টা পরই তিনি মারা যান।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এএসআই শফিকুল পুলিশের একটি টিম নিয়ে দিয়াপাড়া গ্রামে গিয়ে মাদক ব্যবসায়ী জুবায়েরকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে নিয়ে আসে।
পরে খবর পেলাম যে, ছেলের আটকের খবরে তার বাবা জাফর শেখ স্টোক করে মারা গেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও