
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা ও জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নে এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর (বুধবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)‘র আয়োজনে এবং সুইজারল্যান্ড ওয়াটার ও সুইচকন্টাক্ট বাংলাদেশের সহযোগীতায় মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, ইএসডিও প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল, পৌর কো-অর্ডিনেটর দুলাল হোসেন, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, মোসাদ্দেকুর রহমান সহ ইএসডিও’র প্রতিনিধি, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও ইউডিসির উদ্যোক্তাগণ।
উক্ত কর্মশালায় সভাপতি তার বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বাসাবাড়িতে প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করে যেখানে সেখানে ফেলে দিই। পরবর্তিতে এগুলোর কারণে আমাদের ড্রেনেজ সিস্টেম নষ্ট হয় এবং পানি জমে প্রচুর পরিমাণ ডেঙ্গু মশার লার্ভা জন্ম নেয়।
এ কারণে জনজীবন অনেক ক্ষেত্রে মারাত্বক হুমকির মুখে পড়ছে, এসব বিষয়ে এখন আমাদের সচেতন হওয়ার মূখ্যম সময়। আমরা সবাই সচেতন হলে, একটা সুন্দর বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।’ তিনি বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের উপরেও গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...