
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, শিক্ষক দেবাংশু রঞ্জন পাল, সমরেন্দ্র সেন গুপ্ত বুলবুল, মঞ্জুর আহমদ আজাদ মান্না, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, মাও: সোয়েব আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...