
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ভিন্ন আমেজে কৃষকের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে উপজেলার আদমপুর ইউনিয়নের সার ও কীটনাশক ব্যবসায়ী কৃষক আব্দুল মতিনের বাড়ির উঠোনে বিভিন্ন গ্রামের কৃষকরা জমায়েত হয়ে হয়ে ভূরিভোজে অংশগ্রহণ করেন।
এ সময় তারা মতিনের দোকানের বকেয়া টাকা পরিশোধ করেন। পরে ঘরে বানানো নতুন চালের বাহারি পিঠা দিয়ে তাদের আপ্যায়ন করা হয়। পাশাপাশি কৃষক মতিনের কন্ঠে চলে জারী গান,নবান্ন ও দেশের গান। নবান্নের আমেজে অন্য রকম এ হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডি,এম,সাদিক আল শাফিন।
কৃষক গোলাম রসুল ওলীর সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক দীপেন কুমার সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ- সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এগ্রোস্যাল লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ সেলস্ ওয়ারেস হোসেন রকি প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারি আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষক আব্দুল মতিন ও সাদেক হোসেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...