
মজিবুর রহমানঃ দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরও বেশি সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, এডভোকেট আমিনুল হক খান মুকুল, যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুল রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদুসহ ১০ উপজেলা ও ৫ পৌর ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক এবং সদস্য সচিববৃন্দ।
সভায় বক্তারা, বিগত সরকারের শাসনামলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের অবর্ণনীয় দুর্ভোগ, দুঃখ কষ্টের কথা তুলে ধরে দলের নির্যাতিত, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যাতে যথাযথ মূল্যায়ন করা হয় এবং প্রতিটি ইউনিটের সম্মেলনে সরাসরি কাউন্সিলরদের ভোটে যোগ্য নেতৃবৃন্দকে নির্বাচিত করা হয় তার উপর গুরুতারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...