মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নেতা ড.রফিকুল ইসলাম হিলালী

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মজিবুর রহমান, কেন্দুয়াঃ মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের থেকে বার বার দলীয় মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণসহ জেলা ও দেশ-প্রবাসী সকল বাংলাদেশীসহ সকল জিয়ার সৈনিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ১৯৭১ সালের ২৬ শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাই ছিল মুক্তিযুদ্ধের তুর্যধ্বনি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমেই ১৯৭১ সালের আজকের এইদিনে আমাদের প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত হয়েছিল।

আর বিশ্বের মানচিত্রে জন্ম হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের। তাই আজ আমাদের বিজয়ের গৌরবের বাঁধভাঙা আনন্দের দিন। একই সঙ্গে আছে লাখো স্বজন হারানোর শোকের ব্যথাতুর-বিহ্বল হওয়ারও দিন। এ স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেসব বীর শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় স্বদেশকে স্বাধীন করতে যেসব বীর মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

সাবেক এই ছাত্রনেতা আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে গত ১৬ বছর ধরে লাগাতার আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। যার নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থান হয়েছে।

যার নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের এইদিনে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের নেপথ্যে নায়ক আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে আসতে পারছেন না। ফ্যাসিস্ট মুক্ত বিজয়োৎসবে তাঁর অনুপস্থিতি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

বিএনপির চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বার্ধক্যজনিত অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ! আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে বৈষম্যহীন একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। পরিশেষে মহান বিজয় দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

মন্তব্য লিখুন

আরও খবর