
মো: তাসলিম উদ্দিন,সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা বর্জন করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হননি।
এ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উপস্থিতি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং অনুষ্ঠান বর্জন করেন।
বিএনপি নেতারা অভিযোগ করেছেন, রুমিন ফারহানাকে দাওয়াত দেয়া হলেও উপজেলা বিএনপির তিনজন কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেয়ায় তারা অনুষ্ঠান থেকে সরে যান।
উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, “রুমিন ফারহানার পাশাপাশি আমাদের তিনজন কেন্দ্রীয় নেতা সরাইলে উপস্থিত ছিলেন, অথচ তাদেরকে দাওয়াত করা হয়নি। এছাড়া, আমাদের অনেক মুক্তিযোদ্ধাকে দাওয়াত দেয়া হয়নি।
তাই আমরা এ অনুষ্ঠান বর্জন করেছি।” এদিকে, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম মিয়া বলেন, “সরাইলে আমাদের আরও তিনজন কেন্দ্রীয় নেতা রয়েছেন, কিন্তু কেন শুধুমাত্র রুমিন ফারহানাকে দাওয়াত করা হলো? এটি আমাদের কাছে অসাংবিধানিক মনে হচ্ছে, এবং এর প্রতিবাদ হিসেবে আমরা অনুষ্ঠান বর্জন করেছি।”
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, “সকলকে দাওয়াত দেয়া হয়েছিল এবং অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়েছে।” উপজেলা বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠান বর্জনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
এ ঘটনা স্থানীয় রাজনীতি ও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি করেছে এবং বিভিন্ন দিক থেকে এই সিদ্ধান্তের নিন্দা ও প্রশংসা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...