
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ইং পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ৯টায় উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা চত্বরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ১০টায় পরিষদের চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চত্বরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর পর্যায়ক্রমে সালথা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা প্রেসক্লাব, উপজেলা বিএনপি, উপজেলা অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান, যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, জনস্বাস্থ্য প্রকৌশল আল-আমীন হুসাইন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...