
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের গারো পাহাড়ের পানিহাতায় বেড়াতে এসে ভোগাই নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিক্ষার্থী হলো ময়মনসিংহ জেলা সদরের হুমায়ুন কবিরের পুত্র সপ্তম শ্রেণিতে পড়ুয়া সাজিদ এবং একই জেলার হালুয়াঘাট উপজেলার আহমদ আলীর পুত্র কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিহান।
ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা জানান, শিক্ষার্থী সাজিদ ও মিহান হালুয়াঘাটে নানা বাড়িতে বিয়ের দাওয়াতে আসে । সেখান থেকে শনিবার দুপুরে ঘুরতে আসে শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের পানিহাটা দর্শনীয় স্থানে।
অন্যদের সাথে সাজিদ ও মিহান ভারত সীমান্তঘেঁষা ভোগাই নদীতে খেলতে নামে। একপর্যায়ে ওই দুই শিক্ষার্থী পানির তোড়ে ভেসে গভীরে নিখোঁজ হয়। বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস জামালপুর ইউনিটের লিডার আবু বক্কর সিদ্দীক বলেন, ‘নদীর গভীরতা বেশি থাকায় ছেলে দুটি পানিতে ডুবে গিয়ে মারা যায়। আমরা তাদের মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী থানা-পুলিশের হেফাজতে দিয়েছি।’
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত