সাপাহারে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

নওগাঁর সাপাহারে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ১নং সাপাহার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মদন শিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষনা করেন পোরশা উপজেলা বিএনপি সভাপতি ও নওগাঁ জেলা বিএনপির আহবায়ক এবং ৪৬,নওগাঁ -১ আসনের সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতি ১নং সাপাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আকতার হোসেন, বিশেষ অতিথি পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেন শাহ্ সুফি, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বকুল, সাপাহার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ, ওয়ার্ড যুবদল সভাপতি কোরবান আলী সহ খেলায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলার ধারাভাষ্যে ছিলেন মহাদেবপুর সরকারি মহিলা কলেজ প্রভাষক মনিরুজ্জামান মনির, উক্ত খেলায় পিছল ডাঙ্গা ফুটবল একাদশকে ৫-৩ গোলে পরাজিত করেছে সাপাহার বরেন্দ্র ক্লাব।
খেলা শেষে মেন অফ দা ম্যাচ হিসেবে ভালো খেলোয়াড়,রেফারী, ধারাভাষ্যকার,আগত সুধীজন সহ দুই দলকে পুরস্কৃত করা হয়।