
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়ায় সম্প্রতি অপহৃত দুই সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে কেন্দুয়া প্রেসক্লাবে অপহৃত সাংবাদিকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আব্দুল হাই সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, অর্থ সম্পাদক মতিউর রহমান, পাঠাগার সম্পাদক মো. আব্দুল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মাইনউদ্দিনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অপহৃত সাংবাদিকরা হলেন,দৈনিক আমাদের সময় পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি এবং কেন্দুয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস অপরজন হলেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মো. রুকন উদ্দিন।
গত ২১ নভেম্বর সাংবাদিকতা বিষয়ে একটি প্রশিক্ষণ শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে জয়দেবপুর এলাকায় অপহরণকারীদের কবলে পড়েন এএকপর্যায়ে মুক্তিপণ দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।অপহরণকারীরা ওই দুই সাংবাদিকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...