
লিখন রাজঃ রূপগঞ্জে কাঞ্চন পৌর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া(৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়ি-ঘরে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার চণ্ডিতলা মন্দিরের সংলগ্ন পৌর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাঞ্চন পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের গ্রুপের সংঘর্ষ হয়।
এ সময় পাভেল দু’পক্ষের সংঘর্ষ থামাতে গেলে, পূর্ব শত্রুতার জেরে তার উপরও হামলা করে বায়েজিদ গ্রুপের লোকজন। তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়।
সেখানে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। এদিকে পাভেলের নিহতের খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়ি-ঘরে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ওই আগুন নিয়ন্ত্রণ করে।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মরদেহের প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...