
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যে উদারতা দেখাচ্ছে, তার পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ।
সবশেষে তিনি লিখেছেন, আজকে আমলা আগামীকাল অন্য কেউ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে চার হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন।
মোহাম্মদ তারেক নোমান নামে একজন লিখেছেন, দালাল আমলাদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশনে না গেলে এরকম ঘটনা আরও ঘটবে।
এইচ এম নজরুল ইসলাম নোমান লিখেছেন, সঠিক কথা বলেছেন।
আব্দুর রহিম আল আনসারী লিখেছেন, এই বাংলায় সব মানুষের থাকবে সমান অধিকার, থাকবে না শুধু স্বৈরাচার। এটাই হোক আমাদের অঙ্গীকার।
মোহাম্মদ জাহিদুল ইসলাম খোকন নামে আরেকজন লিখেছেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশের জনগণের কপালে দুঃখ আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...