নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

নড়াইলের লোহাগড়ায় উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো.ইমানুর উদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. ইমানুর উদ্দিন উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো.ফায়েক উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার  বিকালে উপজেলার লাহুড়িয়া থেকে দুইজনকে নিয়ে মোটরসাইকেল যোগে লোহাগড়ায় দিকে যাচ্ছিলেন চালক মো.ইমানুর উদ্দিন।

পথিমধ্যে বাতাসি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক ইয়ানুর পড়ে গিয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।