
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- রাজধানী ঢাকার সাথে বেনাপোলের যোগাযোগের দুরত্ব কমাতে গত ২৪ ডিসেম্বর রেল রুটে চালু করা হয়েছে “রূপসী বাংলা এক্সপ্রেস” ট্রেন। পদ্মা সেতুর কল্যাণে ঢাকা থেকে বেনাপোল বন্দরের দূরত্ব কমে যাওয়ায় এ রুটে যাত্রী পারাপার বেড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মালবাহী ট্রাককে আর ঘণ্টার পর ঘণ্টা নদীপাড়ে অপেক্ষা করতে হয় না। ফলে বেড়েছে বাণিজ্যিক সুবিধাও।
জানা যায়, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতের বাণিজ্য শহর কলকাতাসহ বিভিন্ন জায়গায় ভ্রমণ, চিকিৎসা, ব্যবসা, শিক্ষাসহ স্বজনদের সঙ্গে দেখা করতে প্রতিবছর লাখ লাখ মানুষ যান। সহজ যোগাযোগব্যবস্থা, যাতায়াতে সময় ও খরচ কম বিধায় ভারতগামী অধিকাংশ মানুষ এপথ ব্যবহার করে থাকেন।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটি’র সদস্য- আমিনুল হক বলেন, দেশে উন্নয়ন খাতে যেসব প্রকল্প বাস্তবায়ন হয়েছে, তার মধ্যে পদ্মা সেতু ছিল সবচেয়ে আলোচিত। সেতুর কল্যাণে ঢাকা থেকে বেনাপোল বন্দরের দূরত্ব কমেছে ৭১ কিলোমিটার।

এটি শুধু বাণিজ্যকে সহজ করেনি, এ পথে ভারত-বাংলাদেশে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ কমিয়েছে। এখন ঢাকা থেকে মাত্র পৌনে ৪ ঘণ্টায় বেনাপোলে পৌঁছানো যাচ্ছে। যাতায়াত সুবিধা ও অর্থ সাশ্রয়ের জন্য অন্য বন্দর বা আকাশপথ ব্যবহারকারীরা এখন বেনাপোল রুট ব্যবহার করছেন।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ(ওসি) মো.আহসানুল কাদের ভূঁইয়া জানান,
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্রমণকর ১২ বছরের নিচের যাত্রীদের জন্য ৫০০ টাকা এবং প্রাপ্ত বয়স্কদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয় যা এ বছরের জুলাই থেকে কার্যকর করা হয়।
তবে, ৫ বছরের নিচে এবং অন্ধ, ক্যান্সার আক্রান্ত ও পঙ্গুত্ববরণকারী যাত্রীদের ক্ষেত্রে কোনো ভ্রমণকরের প্রয়োজন হবে না। তবে,৫২ টাকা টার্মিনাল চার্জ প্রত্যেক যাত্রীকে বহন করতে হয়। ভারত ও বাংলাদেশগামী পাসপোর্টধারী যাত্রীদের সুবিধার্থে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়। কোনো ধরনের অনিয়ম করা হয় না বিধায় প্রতিবছর ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাছে।
তিনি আরও বলেন,দেশের বেশির ভাগ রাজস্ব আয়ের যোগানদাতা পণ্য পারাপার এবং পাসপোর্টযাত্রী চলাচলের মাধ্যমে। সে ক্ষেত্রে পুলিশের দায়িত্বের কাজটি বেশ গুরুত্ব বহণ করে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১০টা অবধি ইমেগ্রেশন পুলিশ নিষ্ঠার সাথে দায়িত্ব পালণ করে চলেছে।
ভারতীয় হাইকমিশন থেকে ভিসা প্রদান না করায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার যাত্রীর সংখ্যা অনেকাংশে কমলেও ভারত থেকে প্রতিদিন ৫০০-৭০০ ভারতীয় নাগরিক পাসপোর্টের মাধ্যমে বিজনেস ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন। গত ১ জানুয়ারী/২০২৪ হতে ২৯ ডিসেম্বর/২০২৪ পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে গেছেন-৭৮৫৪৬৪(বাংলাদেশী যাত্রী) এবং ২৩১২৫৮(ভারতীয় যাত্রী)। ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছেন-৭৭৫৮৭৬(বাংলাদেশী যাত্রী) এবং ২২২২২৪(ভারতীয় যাত্রী)।
বেনাপোল কাস্টম হাউসের একজন কাষ্টম কর্মকর্তা জানিয়েছেন-যাত্রী চলাচলে স্বচ্ছতা আনতে কাষ্টম কর্মকর্তারা সর্বদা সজাগ রয়েছেন। পাসপোর্টযাত্রীরা কোনো হয়রানির শিকার হলে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। ল্যাগেজ পার্টি বন্ধে আমরা প্রতিনিয়ত চেকপোস্টে মালামাল ডিএমের মাধ্যমে আটক করছি। সেটা পরে যাত্রীরা কাস্টমস হাউজ থেকে শুল্ক দিয়ে ছাড় করে নিচ্ছেন। পদ্মা সেতু যোগাযোগব্যবস্থা সহজ করে দিয়েছে। সময় কম ও সাশ্রয়ের জন্য যাত্রীরা এখন বেনাপোল চেকপোস্ট ব্যবহার করছেন বেশি। এতে সরকারের রাজস্ব আয়ও বেড়েছে।

যাত্রীদের দুর্ভোগ কমাতে যাত্রী ছাউনির জায়গা অধিগ্রহণের কাজ চলছে জানিয়ে বেনাপোল বন্দরের পরিচালক-মামুন কবির তরফদার বলেন, পদ্মা সেতুর কল্যাণে গত অর্থবছর শুধু বেনাপোল বন্দর দিয়ে ২১ লাখ ২৯ হাজার ৬৯৩ জন পাসপোর্টধারী যাত্রী দুই দেশে যাতায়াত করেছেন। এর মধ্যে ভারতে গেছেন ১০ লাখ ৮০ হাজার ৬৮৪ জন। আর ভারত থেকে দেশে এসেছেন ১০ লাখ ৪৯ হাজার ৮ জন। ট্রেন রুট চালু হওয়াতে এ পথে যাত্রী চলাচল আরও বৃদ্ধি পাবে।
অপরদিকে,অভিযোগ করে বেনাপোল চেকপোস্ট বাজার ব্যবসায়ী সমিতির একজন দোকান মালিক বলেন, পাসপোর্ট যাত্রীরা যখন একসাথে বাংলাদেশে প্রবেশ করেন তখন অনেক সময় গাড়ির জন্য অপেক্ষা করতে হয় এতে ১৫-২০ জন পাসপোর্ট যাত্রীরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তাদের সাথে ব্যাগ দেখে মনে হয় অনেক মালামাল পাচার হচ্ছে এই ভুল ধারণা থেকে অনেক গণমাধ্যম কর্মীরা মনে করে থাকেন বিপুল পরিমাণ অবৈধ মালামাল এনেছেন৷ এরকম ভুল ধারণা থেকে রিপোর্টের কারণে আমরা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি৷
এ সময় একজন ইজিবাইক চালক বলেন , প্রতিদিন কয়েকজন পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করেন, তারা বৈধভাবে পাসপোর্টে ভিসার মাধ্যমে অল্প কিছু মাল আনলেও মালামাল ডিএম বা জব্দ করার কারণে আমাদের এখন যাত্রীর পরিমাণ প্রায় শূন্য, স্থানীয় লোকাল যাত্রীর উপর নির্ভর করে সংসারের জীবিকা নির্বাহ করতে হয় ৷
একজন পাসপোর্ট যাত্রী বলেন, আমাদের পরিবারে পাঁচজন সদস্য, ব্যবহারের জন্য তিনটি কম্বল আনলে একটি দিয়ে দুটি ডিএম করে দেয়৷ তিনি অভিযোগ করে বলেন, এভাবে মালামাল ডিএম করে দিলে সরকারি ট্যাক্স দিয়ে বিদেশে গিয়ে কি লাভ? কাস্টমসের আইন অনুসারে একজন পাসপোর্ট যাত্রী লাগেজের মাধ্যমে কতটুকু পণ্য অন্য দেশ থেকে আনতে পারবে তার একটা নির্দিষ্ট গাইড লাইন লিখে দেওয়া উচিত৷
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। “রূপসী বাংলা এক্সপ্রেস” চালু হওয়ায় বেনাপোল টু ঢাকার দুরত্ব অনেকটা কম হওয়ায় যাত্রী চলাচল বৃদ্ধি পেয়েছে। ট্রেন রুটে শুল্ক ফাঁকি দিয়ে কেউ পণ্য বহন করতে না পারে তার জন্য বিজিবি সব সময় সজাগ রয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আসা পণ্য জব্দ করে তা কাষ্টমে জমা প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...