
মোঃ নজরুল ইসলাম এরশাদ,নোয়াখালীঃ নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ১০নং আমিশাপাড়া ইউনিয়নের প্রদীপারা বাজারে উনিশ শতকের পুরনো ঐতিহাসিক ঐতিহ্যবাহী সমৃদ্ধ শহীদ স্মৃতি পাঠাগারের জায়গা দখলের অভিযোগ উঠে বেলালা হোসেন নামক এক ব্যক্তি নামে ।
স্থানীয় গ্রামবাসী ও ব্যবসায়ীদের সাথে কথাবলে জানা যায় যে এক সময়কার শত বছর পুরনো ইতিহাস ঐতিহ্যের হাজারো মানুষের উৎস উদ্দীপনার স্মৃতি জড়িত শহীদ স্মৃতি পাঠাগারের অযত্ন অবহেলায় জীর্ণশীর্ণ ঘরটি ভেঙ্গে পড়ে যায়,
স্থানীয়ভাবে কয়েকবার উদ্যেগ নিলেও ঘরটি নির্মাণ করা সম্ভব হয়নি।
বর্তমানে স্থানীয় ও বাজার সমিতির সভাপতি ও পুরানো ব্যবসায়ীগন ঘরটি মেরামতের উদ্যোগ নিলে বেলাল হোসেন নামক দখলদার বাধা হয়ে দাঁড়ায়।বেলাল হোসেন বলেন। এই জায়গা আমি সরকারিভাবে লিজ নিয়েছি জায়গার মালিক আমি।
ঘরনির্মাণে গ্রামবাসী ও বাজার ব্যবসায়ীরা সম্মিলিতভাবে বাধা প্রদান করলে বেলাল হোসেন নিজ কন্যাকে দিয়ে স্থানীয় পাঁচজন ও অজ্ঞাত নামা ১০-১৫ জনের বিরুদ্ধে
নোয়াখালী জেলা চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন মামলা নং ৩৮/২০২৪।
,বাধিনি মামলায় উল্লেখ করেন, উক্ত স্থানে তার বাবার পরিচালিত একটি মুদি দোকান ছিল, যা স্থানীয় সন্ত্রাসীরা ঘর ভেঙ্গে লুটপাট করে নিয়ে যায়।
কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় স্থানীয় বাজার ব্যবসায়ী গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায় এই জায়গায় শত বছর পুরনো ঐতিহাসিক সমৃদ্ধ এক সময়কার সাড়া জাগানো, ও অনেক স্মৃতি বিজড়িত একটি ক্লাস ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যার নাম ছিল, কায়দে আজম পাঠাগার।
পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, শহীদ স্মৃতি পাঠাগার নামে পরিচিতি হয়ে উঠে। স্থানীয়দের মাঝে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছর পুরানো ঐতিহাসিক ঐতিহ্য সমৃদ্ধ শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগার।
কিছুদিন পূর্বে মামলা বাজ ভূমিধস্যু বেলাল হোসেন নামে দখল দার রাতের আঁধারে একটি অসম্পূর্ণ ঘর নির্মাণ করে।
, তা দুই এক দিন পরে আবার রাতার আঁধারে গায়েব হয়ে যায়।
আশেপাশের দোকানদারদের সাথে কথা বলে জানা যায়,ওই যায়গায় কখনো কোনো দোকান বা অন্য কোনো স্থাপনা ছিলোনা,স্থানীয় জনোগোন ও বাজার ব্যাবসায়ীদের আবেদন করেন স্থানীয় প্রসাশন ও নোয়াখালী জেলা প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেন এই ঐতিহাসিক হাজারো মানুষের সৃতি বিজড়িত এই ক্লাবের জায়গাটা সংরক্ষণের জন্য।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...