বাড়ির আঙিনায় নানা ধরনের সবজি

চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন অটো ড্রাইভার উজ্জ্বল হোসেন

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ , ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় এক নম্বর ওয়ার্ড ধুলাউড়ি গ্রামে ভাড়া বাসায় থাকেন উজ্জল হোসেন নামের এক ব্যক্তি তিনি সখের বসত নিজ হাতে বপন করেন১টি লাউ বীজ।

তার সঠিক পরিচর্যা ও যত্নের কারণে গাছটি তাড়াতাড়ি বেড়ে উঠে এবং ফল দেওয়া শুরু করে তা দেখে তিনি উৎসাহিত হয়ে আরো কিছু চাল কুমড়ো ও সিম চারা লাগায় তা থেকে তাদের পরিবারের সবজির চাহিদা পূরণ করে কিছু পরিমাণ সবজি বাজারে বিক্রিও করেন তিনি। ঐ বাড়িতে লাউ দেখার জন্য প্রতিদিন ভীড় করছে ছোট বড় অনেকে

কৃষক উজ্জল হোসেন আরো জানিয়েছেন তার গাছে যে লাউ টি আছে তার বয়স মাত্র ১৫ থেকে ১৬ দিন ওজন হয়েছে প্রায় ১৪ থেকে ১৫ কেজির মত তিনি উৎসাহিত বোধ করছেন এবং যদি কৃষি অফিসের সহযোগিতা পায় তাহলে তিনি অটোরিকশা ছেড়ে মাঠে সবজি উৎপাদন করবে বলে জানিয়েছেন।

মুঠোফোনে গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন উজ্জল হোসেন যদি বানিজ্যিক ভাবে সবজি উৎপাদন করতে চাই তাহলে তাকে কৃষি অফিসের পক্ষ থেকে ব্যাপক সহযোগিতা করা হবে।