
আকাশ সাহা, সালথাঃ ফরিদপুরের সালথায় রাতের আঁধারে এক শিক্ষকের বাড়ির ঘরের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাঁটি গ্রামের বাসিন্দা ও বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু রাসেল মাহমুদ তার বাড়িতে হওয়া চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (০২ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার নকুলহাঁটি গ্রামে জানালার গ্রিল কেটে ওই শিক্ষকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
শিক্ষক আবু রাসেল মাহমুদ বলেন,আমাদের বাড়িতে পাশাপাশি দু’টি ঘর। একটি টিনের আর আরেকটি ব্লিডিং ঘর। আমরা বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। পরে আমার মা শুক্রবার (০৩ জানুয়ারী) ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন ঘরের জানালার গ্রিল কেটে চুরি হয়েছে।
তিনি বলেন,ঘরের জানালার গ্রিল কেটে আমার মায়ের ও আমার গচ্ছিত অর্ধলক্ষাধিক নগদ টাকা ও বাড়ির কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
তিনি আরও বলেন,গত ১৪ ডিসেম্বর দুপুরে দায়িত্ব পালনকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন আমার ছোট ভাই পুলিশের এসআই সাইফুল ইসলাম। আর এ শোক কেটে উঠতে না উঠতেই আমাদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটলো।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। চুরির বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...