
কয়রা থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ৩৪ কেজি হরিণের মাংস সহ একটি মোটরসাইকেল ও ইকবাল মোড়ল (২৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
আটক ইকবাল মোড়ল পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আমিন উদ্দীন মোড়লের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত হরিণের মাংস মোটরসাইকেল যোগে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এস আই প্রণয় মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে কালনা মাদ্রাসার পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে তাকে ইকবালকে আটক করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাশাপাশি উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক ইকবাল মোড়লকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...