
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুর সদর উপজেলার সাহাব্দীরচর দশানীপাড়া গ্রাম থেকে সোমবার (৬ জানুয়ারি) সকােল সাদিয়া বেগম (১৮) নামে এক বাকপ্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদিয়া বেগম সদর উপজেলার সাহাব্দীচর গ্রামের জামাদার মিয়ার মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার সাহাব্দীরচর গ্রামের কমর আলীর ছেলে জামাদার মিয়ার সাথে তার ভাইসহ একই গোষ্ঠীর অন্যান্যদের জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এদিকে রোববার রাতের কোন এক সময়ে বাকপ্রতিবন্ধী সাদিয়া বেগমকে তাদের বশত বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে কে বা কারা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তার বাবা জামাদার মিয়ার খেতে ফেলে রেখে যায়।
এদিকে সোমবার সকালে এলাকাবাসী সাদিয়ার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন। পরে শেরপুর সদর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে নিহত সাদিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে এসআই তারেক জানান, এ ঘটনায় পর থেকে তার মা ছাড়া বাবা ও পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...