
মজিবুর রহমান: নেত্রকোনার কেন্দুয়ায় গত ৩ বছরে খুন,আত্মহত্যা,পানিতে ডুবে,বিদ্যুৎপৃষ্টসহ অজ্ঞাত কারণে ১৮৯ জনের মৃত্যু ঘটেছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০২২ সালে দুইজনের মৃত্যু থানায় রেকর্ডভুক্ত হলেও পরের দুই বছর (২০২৩ ও ২০২৪) কোন মৃত্যু রেকর্ডভুক্ত হয়নি।
সুত্র জানায়, ২০২২ সালে খুনের শিকার হয়েছিল ৮ জন, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন ২৭ জন, বিষপানে আত্মহত্যা করেছে ৩ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ জন, পানিতে ডুবে মারা গেছেন ২৪ জন, অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছিল ৬ জন ও সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু থানায় রেকর্ড হয়েছিল।
২০২৩ সালে হাত্যাকাণ্ডের শিকার হয়েছিল ৭ জন, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল ১২ জন, বিষপানে আত্মহত্যা করেছিল ২ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৯ জন, পানিতে ডুবে মারা গিয়েছিল ১৭ জন ও অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছিল ১ জনের।
২০২৪ সালে হাত্যাকাণ্ডের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ২০ জন, বিষপানে আত্মহত্যা করেছে ৩ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জন, পানিতে ডুবে মারা গেছেন ১৬ জন, অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে ২ জন।
এদিকে কীটনাশক পানে ও গলায় ফাঁসিতে আক্রান্ত হয়ে আত্মহত্যা চেষ্টা করে ৩ বছরে প্রায় ৩ শতাধিক নারীপুরুষ কেন্দুয়া ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও সুত্র জানায়।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...