
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যেগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কুরমা সীমান্তে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া ও শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর এ বি এম শাহরিয়ার সুমন ও ৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন।
এছাড়াও বিতরণকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও বিওপি কমান্ডারগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচীর প্রথম দিনে সীমান্তবর্তী এলাকায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন জানান, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা, মোকাবিল, চাম্পারায় বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিন গোলের হাওর, চাম্পারায় এবং সরিষাবিল এলাকার শীতার্ত গরীব ও দুঃস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সীমান্তবর্তী এলাকার গরীব ও দুঃস্থ’ জনসাধারণদের আর্থসামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...